জয়া গোস্বামীর দুটি কবিতা--
পাহাড় যেমন মিশতে চায় নিত্য আকাশের সাথে!
দুই বাহু প্রসারিত করে মিলতে...
যেমন গড়িয়ে নামে উন্মত্ত ঝর্ণা দুর্গম খাদ বেয়ে!
রূপের অঝোর ধারায় সবকিছু তছনছ করে;
সেই ঝর্ণার বুকের মাঝে মিলবো আমি তোমার সাথে,
একদিন রাশি-রাশি বালিকণা হয়ে ভেঙে
পড়বো তোমার বুকে!
তখন না হয় আমি আসবো তোমার ডাকে
দিগন্তের শেষে চিনবে আমাকে ....
নতুন প্রভাতে আসবো ভোরে শিশির গায়ে মেখে!
আসবো রাত্রিরে রাত চরা পাখি হয়ে !
গোধুলির আলো আভা বিকেল বেলাতে।
জীবনের সব খানে চাই শুধু তোমাকে
আঁধার যেমন করে চায় আলোকে
আসবো আমি তোমার কাছে চিনে -
নিও ধোঁয়াশা গোধূলিতে....
একটু আগলে রাখবে পুরোন সব কিছু ভুলে !
তোমার উষ্ণতা আমি উন্মাদিনী সেদিনের আমিকে,
আমি একাকী সেই যৌবনের তোমাকে সাথে নিয়ে,
উচ্ছ্বলতা সেই ছল ছল উষ্ণ আতিথেয় বুকে করে,
পাড়ি দেবো তোমার সাথে নীলদিগন্তে!!
হারিয়ে যাবো নীল আকাশ দেখার আশাতে,
আমি আসবো তোমায় কথা দিলাম আজকে,
হারিয়ে যাবো তোমার মাঝে আবার নতুন করে!
তোমার কাছে ফিরে আসবো আবার সূর্যদয়ের আগে!
তোমার ঘরে আমি বন্দী হব সব ভুলে সেদিনে!!
রং বদল
রংবদলের খেলায়, মাতবো আবার, রঙের শেষ, ছোঁয়াতে।
জীবনটাকে দেখবো এবার নীল ডাইরির শেষ পাতাতে।
অভিমানী মনে ব্যর্থতা জমে জমে আজ পরন্তবেলায় এসে,
নিজেকে হারিয়েছি সবার মাঝে ধূলিকণাতে মিশে।
খুব সাধ হয়, লিখি কবিতা, লাল রঙের কালি দিয়ে,
রাঙিয়ে দিই সব কবিতার পাতা বসন্তের পরশ নিয়ে।
ইচ্ছে করে অপরাহ্ন বেলায় লিখি কবিতা নতুন আবেগে,
সকালে ঝোড়ো ফুলের বাগিচায় নিজেকে উড়ায় গতিবেগে।
লিখি আমি আমার শেষ ঠিকানা ইচ্ছে করেই ভুল।
গভীর ভাবনাগুলো আজ পড়েও না মনে এক চুল।
জীবনটা আজ তাসের ঘর শুধু ধ্বসে পড়ে বারে বারে।
সাজাই আবার নতুন করে স্বপ্নালোকের ঘরে ঘরে।
একদিন গোধূলিতে হিসেব কষবো বসে মনের প্রশ্ন খুঁজে।
ইচ্ছে করে আমার ভুলগুলো মুছবো বার বার নিজে।
দীর্ঘসময় ধরে দেখবো নিজেকে আবার মনের আয়নাতে।
রং দিয়ে সাজাবো মনের সাজন আজ ধূসর গোধূলি বেলাতে!
অচেনার ভীড়ে চিনতে চাই চেনা-জানা মানুষ কে কে?
নিত্য বাসনা পাল্টাই মিষ্টি হাসি হেসে আর রূপটাকে।
আজ আমি এসেছি জীবনের শেষ কিনারে এক অশুভ ক্ষণে।
লিখতে চাই মনের সব ক্ষতের দাগ আজ এই বেলা অবেলার সন্ধিক্ষণে।
ডাইরি আমার পড়েই রবে আজ খুব আগোছালো অবহেলাতে,
চাওয়া-পাওয়া আমার খুব হয়েছে
ইচ্ছে নাই আর তা মেলাতে।
অনেক হলে লেনদেন আজ সবার সাথে বিনিময়।
লিখবো আমি নীল ডায়রির ছিন্ন পাতাতে নিশ্চয় নিশ্চয়।
No comments:
Post a Comment