সার্কাস
সুমন মল্লিক
একটা ছবিকে ছাপিয়ে যায় আরও অনেক ছবি,
একটা দুঃসংবাদকে ছাপিয়ে আরও দুঃসংবাদ৷
কোথাও ঝুলন্ত দেহ, কোথাও রক্তভেজা রাস্তা,
কোথাও আবার বারুদের গন্ধ, কান্না, ভয়...।
#
হ্যাঁ, এও নাকি এক উৎসবেরই ছবি ! সত্যিই?
দেখে তো মনে হয়, যুদ্ধ লেগে গেছে দারুণ৷
#
সময় গড়ায়, মুখ পাল্টায়, একই থাকে দৃশ্যগুলি৷
গণতন্ত্রের পতাকায় লেগে থাকে শুকনো খুন৷
#
ভবিষ্যৎ মুখ ঢাকে অতীতে আর
বর্তমান ভবিষ্যৎ নিয়ে খ্যালে... দিন পাল্টায় কই?
গণতন্ত্র এখানে এক আজব সার্কাস–
আমরা, সাধারণ মানুষ, শুধু প্রতারণার শিকার হই৷
_____________________________________________________________
সুমন মল্লিক
শিলিগুড়ি
৮৩৯১০১০৩৮৯
No comments:
Post a Comment