অপূর্ব পালের কবিতা--
গতরাতে স্বপ্নে দেখেছি
গতরাতে স্বপ্নে দেখেছি
একটি সাদা পায়রা উড়ে গেল
এথেন্সের কোনো এক দেবীর মন্দিরে
আলোর বিভায় ধুয়ে যাচ্ছে
দেবীর আপাদমস্তক ;
আমিও প্রার্থনায় বসি তাঁর পায়ের কাছে।
আশ্চার্য ! ঘোর কাটতেই দেখি :
দেবী নয় অবিকল তুমি দাঁড়িয়ে আছো
শ্রাবন, একেবারেই তোমার মুখ !
তুমি ঠিকই বলেছিলে,
আমি কখনো আর তোমাকে
ভালোবাসতে পারবোনা।
সারারাত যে পায়ের কাছে
পারিজাত ছুঁয়ে বসে আছি,
পূজোর বেদিতে প্রেম হয় কখনো !
--------------------------------
No comments:
Post a Comment