আমরাও মানুষ
কাবেরী তালুকদার
অনেক বন্ধুর মাঝে এক কালো মেয়ে,কয় না সে কথা,
চুপ করে থাকে।
সবাই করে হৈহৈ,কত হাসি কত সুখ দুঃখের কথা।
তার ও যে কথা আছে, হাসি আছে ,আছে শত ব্যাথা।
কেউ যে মেশে না তেমন ভাবে
হোষ্টেলের ঘরে ফিরে নিজের
বিছানায় বই খুলে সে পড়ে।
তাও যে সে পারে না ভালো করে
মনে ভাবে, কালো আদিবাসী
একটু কেউ দেখিয়ে দিলে
সেও পারতো অনায়াসে।
সবার অবহেলা তাচ্ছিল্য সয়ে
তবু সেটিকে ছিল কোন রকমে।
সে জানে বাবা তার কয় বিঘা
জমী বিক্রি করে পাঠিয়েছেন
এখানে পড়তে। দাঁতে দাঁত চেপে
অক্লান্ত পরিশ্রম করে, আধ পেটা
খেয়ে , বাবা তার সপ্ন দেখে,
রুপ কথার গল্প শোনায় ছোট ভাইটাকে।
আদিবাসী কালো দিদি তার,ফিরবে ঘরে
মস্ত মানুন হয়ে।
দু্রে দীগন্তর দিকে তাকিয়ে
বাবা তার বাড়ি ফেরার দিন গোনে।
চলছিলো দিন রোজ যেমন চলে।
একদিন ছুটে এলোএলো
আর এক কিলো আদিবাসী
ধরিয়ে দিলো বাবার হাতে
মোবাইল ফোনটা l
মেয়ে তার আত্মহত্যা করেছে
গলায় দড়ি দিয়ে,শিক্ষক আর
সতীর্থদের অপমান আর অবহেলা, সইতে না পেরে।।
No comments:
Post a Comment