দেশ হারিয়ে যায়
কাজল সেন
জীবনে যারা কখনও কোনো ট্রেন মিস করেনি
তাদের জন্য আমার খুব করুণা হয়
ট্রেন ধরতে না পারার জন্য যে বেদনা
গন্তব্যে পৌঁছতে না পারার জন্য যে আফশোস
তার কোনো স্বাদই পেল না সেই হতভাগ্য যাত্রীরা
আসলে কে আর কোথায় যায়
কোথায়ই বা পৌঁছায়
এক গ্রাম থেকে আর এক গ্রাম
এক শহর থেকে অন্য শহর
আমিও কখনও ধরতে পারিনি
আমার গন্তব্যের ট্রেন
আর তাই যাওয়া হয়নি আমার দেশের বাড়ি
দেখা হয়নি আমার পৈত্রিক ভিটে
মা বলে ছিল সেই পৈত্রিক ভিটে আর কোথায়
নিজের দেশই বা আর আছে নাকি
সময় গড়ায় মানুষ বদলায়
তারপর এক দিন পৈত্রিক ভিটে আর দেশ
কোথায় যে হারায়
ভাব ভাবনার কবিতা। সহজ ভাষায় গভীর ভাব। মনোগ্রাহী একটি কবিতা। কবিকে তাঁর এই অনবদ্য কবিতার জন্যে জানাই অনেক ধন্যবাদ।
ReplyDeleteTrue
ReplyDeleteI planed to vist my parental house at Maimonsingh dist Bangladesh.
But till now I could not.
Hope I will visit by the bless of God.