জয়িতা ভট্টাচার্যের দুটি কবিতা--
জয়ীতা ভট্টাচার্য: কথাকথা ফেরি করি সারাদিন
কথা বেচে বেঁচে আছি প্রতিদিন।
পচাগলা রাস্তায় কথারা
ঝিম লাগা চোখে,
দিনশেষে প্রেম হয়ে আসে চাঁদ চোখে চোখে,
সারারাত অক্ষর সঙ্গম করে।
মরা মাছেরা বাতাসে খলবল করে
দৈনিক অভ্যেসে ভাসে গাছ
তার সাথে এর,অথবা ওর ছোঁয়াচ,
কথার আগুনে আরো বিস্ফোরণ সোহাগের শিৎকার নাকি ঘৃণার আভরণ!
কথারা উষ্ণ হয়,উষ্ণ হয় কথা ,
ঠোঁট ফেরি করে ফেরে ভালোবাসা,
শেষকালে ফেরিঘাটে এলে
মাঝি বলে,"বড় দেরি করে এলে"
ওপারে যে চাঁদ নেই
ওপারে যে রক্ত নেই
কিছু নেই,কিছু নেই আর,
দিগন্তের ওপারে আর বাজার বসেনা কথার।
নির্বাচন
_______
জয়িতা ভট্টাচার্য
প্রতিবার নিরন্ন মৈথুনে
পরিবর্তন হয় শব্দকোষ
বিপন্ন সাগর মন্থনের
বজ্রনির্ঘোষ এই ফাগুনে।
সন্ত্রাস আসন্ন হলে রক্তে
অনুসন্ধান করে কাঁটা তার
জয়ী হয় দরিদ্র আগ্রাসন ।
No comments:
Post a Comment