সবে তো শুরু
----------------------
শমিত কর্মকার
এখন চারিদিকের কথা গুলো শুনছি,
মনে কে তরতাজা রাখবার জন্য।
যা দেখছি আগামীতে কোন কিছুর অভাব হবে না,
শুধু মনের জোর রেখে ভরসা করতে হবে।
যে দিকের পাল্লা ভারী সে দিকে একটু নজর,
কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে!
তবে একটাই কথা ভরসা রাখতে শিখতে হবে।
পাইলেও পাইতে পারেন অমূল্য রতন।
একটু ভরসা আর একটু ঝুঁকি,
কি আছে,জীবনে তো কিছুই পান নাই।
শুনুন সবাই কিন্তু আপনার কথা ভাবছে,
আপনি কি একা? না না আপনি বোকা নন।
এখন চারিদিকের কথা গুলো শুনে যাচ্ছি।
বসন্তের হাওয়া লাগছে মনে প্রানে।
শুধু চোখ কান খোলা রাখুন,
বিপদের হাত থেকে নিজেকে দূরে রাখুন।
*****
No comments:
Post a Comment