রঙিন বর্ণমালা
সুস্মিতা দেবনাথ
তোমাকে অনুভব করে বর্ণমালার
উঠোনে আবির ছড়ালাম ৷
একমুঠো রঙে ভরিয়ে দিলাম
তোমার নীল আকাশ ৷
তুমি মুখ লুকালে কৃষ্ণচূড়ায়
লাল পলাশ শিমুলে ৷
তোমার অবনত চোখে আমার
পৃথিবী দুলে ওঠে ৷
তোমারি পরাগে হৃদয়ে ফোটে
গোলাপি পাপড়ির ফুল ৷
যেন মখমলের গালিচার মত
সবুজের গভীরে মধুরেণু ৷
হালকা সুবাস আলোড়ন তোলে
চাঁদ ছোঁয়া মেঘমালার ৷
মধুচোর হন্যে হয়ে ঘুরে
সকাল থেকে সাঁঝ ৷
হিমেল হাওয়া বুকে অনিশ্চিত
পিয়াসীর পায়ে পায়ে ৷
পরাগের ছোঁয়া কাঙ্খিত আনন্দে
রঙে ভরেছে তন ৷
কুসুমকলি চোখে মিষ্টি হাসি
তুমি তো সেই... ৷
সৃষ্টির ঝলমলে সন্ধ্যাতারা এক
নীরব তিতিক্ষার প্রতীক ৷
No comments:
Post a Comment