গভীরতার খোঁজে
শিখা মালিক
ন্যায় অন্যায়ের দোলাচলে দিন কাটায় পুস্কর।
কিছু হিজিবিজি কেটে গেছে মহাকাল,
জটার আড়ালে উত্তর খোঁজার আপ্রান চেষ্টায় ব্যস্ত ভবিষ্যৎ।
নিয়মের বেড়াজালে জীবন-মৃত্যু স্বাধীনতা খোঁজে ।
পোড়ো বাড়ির চিলে কোঠা থেকে উড়ে যায় নিশাচর
রাতের অতলান্তে।
শিকড় গভীরে নামে রসদের খোঁজে ।
নিরবিচ্ছিন্ন অন্ধকার হাতছানি দেয় মনের মনি কোঠায়।
No comments:
Post a Comment