বে-আব্রু সন্ধ্যার কথা / পশুপতি ভদ্র
নির্মল সন্ধ্যার কথা
বে-আব্রু গভীর নিশ্বাসে প্রকৃতির উপযুক্ত গমন
গভীর রাতে গিটার ।
নির্ভরশীল পৃথিবী
আকাশনীল সৌন্দর্য, নগ্ন চিত্রে যে কবিতা লিখি
তুমি কী নির্ভার !
সত্যি, প্রশান্ত এক ভোর
গোধূলি সূর্যে আপ্রাণ ঝুঁকি মুগ্ধ এক মহোৎসব
জন্ম শেষে কেউ কী মরে ?
বিনামূল্যে বৃষ্টিপাত !
সংগোপণে ঝরে কী শিশির ! পড়ে সুন্দর পাতা ?
নিয়ে গেছে কেউ অদম্য ভালোবাসা !
দিকে দিকে সমুদ্র প্রত্যয়
নীলাঞ্জনা, সুরক্ষা বলয়ে কেউ কি প্রকৃত সহায় !
সম্বলে মরে কী ঢেউ ?
_________________
No comments:
Post a Comment