মন
অঞ্জলী চক্রবর্তী
বিজ্ঞাপনে তুমি কত'ই না সুন্দরী!
তোমার চোখে,কাজল রেখা নদী
ঠোঁটে লাল গোলাপের লালিমা ---
তুমি ঊর্বশী
তবুও আমি কি যেন খুঁজে যাই,
সব আবরণ আভরণের বাইরে -'
কিছু কি?
ভীড়ের মধ্যে কে যেনো বললো
কি চাও? " মন"?
একটা শব্দ" মন "প্রতিধ্বনিত হতে হতে হতে হতে-----
ছড়িয়ে পড়লো এক থেকে অসংখ্য
মানুষের মনে।
মনে মনে।
No comments:
Post a Comment