গুপ্তস্রোত
...জেবুননেসা হেলেন
তুমিতো ছিলে
সমস্ত সাদা জমিনে কালো স্পট।
মুছে ফেলতে চাওয়া
টাইলসের মেঝেতে
কালো দাগেরই মত।
সাদা কাগজে কালো কলমে
অর্থপূর্ণ আঁকিবুঁকি
আমার শৈশব কুমার।
সু-কুমার বৃত্তিগুলো নীরবে অগোচরে
জাগিয়ে তুলেও জানে নাই।
চন্দপৃষ্টে সূর্যের ভালোবাসা
তুমি আমি রাতে
জ্যোৎস্না দেখে
সবাই ভালোবাসি।
দূর থেকে দেখা চন্দ্রবালি
আর পাহাড়ের কারুকাজের জলছাপ,
যতই বৈজ্ঞানিক হোক,
জ্যোৎস্নাকে করে ম্নান।
ভেবে দেখো,
কোথায় কোনখানে
কতটা তোমার অবদান?
No comments:
Post a Comment