অধিকার
শান্তা মিত্র
গণতান্ত্রিক অধিকারের লড়াই মানে ভোট, জোট বেঁধে দাও সবাই
ভোট।
কিন্তু আজকাল সেই ভোটে কি আছে সেই আনন্দ!
এখন তো শুধু ভোট মানেই সন্ত্রাস খুন আর দাঙ্গা।
বুথে বুথে চলছে খালি ছাপ্পা ভোট আর ক্যাপচারিং।
চলছে টাকা দিয়ে ভোট আর এজেন্ট কেনা, ভয় দেখিয়ে ভোট
দেওয়ানো ভোট বন্ধ করা।
এটাই কি আমাদের গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক অধিকার !
যেখানে আছে মানুষে মানুষে বিভেদ, ধর্মে-ধর্মে বিভাজন।
নেতা-মন্ত্রী এখন তো সব বিক্রিত পণ্য,
টাকা দিলেই মিলবে সুলভে সেই পণ্য।
যার কাছে যত বেশি টাকা সেই বেশি ক্ষমতাবান।
ক্ষমতাবান লোভীরা ক্ষমতা দেখায় শুধু অসহায় নিঃস্বদের ওপর।
চাইনা চাইনা এমন ভোট সন্ত্রাস আর নোটের জন্য আস্ফালন।
কবে আসবে সেই সুদিন যেদিন ফিরে পাবে তার সেই হারিয়ে
যাওয়া অধিকার, সুষ্ঠু নির্বাচনের গণতান্ত্রিক অধিকার।।
No comments:
Post a Comment