দুঃস্বপ্ন
দিলীপ সরকার (চাণক্য)
তন্দ্রা জড়ানো চোখে
শুধু দুঃস্বপ্ন ভেসে আসে।
নাগরিক কোলাহল অনু সংসারে
ধারাবাহিক চোখের জল ফেলছে।
অভিজ্ঞতার চোখে শুধু সন্দেহ!
এখানে প্রায় সব ই মরীচিকা।
সুস্থ সমাজ যে পতাকা তলে
জমা হলেই ঝড় ওঠে!
লাগামহীন ঘোড়া যেমন খুশি দৌড়ে বেড়ায়
আমি পথ ছেড়ে সরে দাড়াই ভয়ে।
সবে ধন নীল মনি আগলে রাখি!
মহাজন নতুন পথে সুদ আদায় করে ;
অল্প জানালা খুলে দেখি প্রতিবেশীর দুর্দশা।
বিভীষণ হতে হয় প্রয়োজনে
এতো মানুষের কোলাহল
তবুও যোজন মাইল দূরত্ব।
কোন এক প্রলয় এসে
যেদিন কেড়ে নেবে অসংখ্য মানুষের প্রাণ
গুটি কয়েক আনাচে-কানাচেতে!
সেদিন আবার শুরু হবে
মানুষ হয়ে বেঁচে থাকার গান।
*********************************দিলীপ সরকার (চাণক্য) চাকদহ;নদিয়া
No comments:
Post a Comment