সান্ত্বনা চ্যাটার্জীর দুটি কবিতা--
নিজের কথা-নিজের সাথে
(১)
অনেক বছর পাড় করে অনেকটা সময় ধরে,
মনে রাখা কষ্ট গুলো বড় ব্যাথা পায়।
কেন রেখেছ মনে;
কেন ছাড়োনি আমায় বিস্মরণের হাতে!
কিছু কি পেয়েছ তুমি বলো তো আমায়,
তবে কেন সযত্নে পালন কর,
অন্ধকার তমসায় পূতি গন্ধময় নরকের অন্ধকারে।
ছেড়ে দাও ছেড়ে দাও যেতে দাও আমায়।
যেতে দিতাম তোকে রাখিনি তো মনে,
কোনও কোনও মানুষের কাছে,
আকাঙ্খিত পাওয়া -না চাইতেই অনেক অনেক,
ভালো কথা রঙিন মোড়োকে মোড়া,
তখনই আবার বিদ্রূপের হাসি,
আঘাত করে হৃদয়ের দরজায়।
কেন কেউ খেলা করে অপরের বিশ্বাস নিয়ে!
কি আনন্দ পায়!
আর তখনই তোদের কথা মনে পড়ে,
নিম তিত- উপহার যখন আসে অযাচিত,
অবজ্ঞার সাথে ভীষণ আঘাতে
তোকে মনে পড়ে যায়।।
(২)
যেদিন তোমার চোখে লালসা দেখেছিলাম ;
ঘৃণায় অন্তর পুড়ে ছাই !
এর পর মাঝে মাঝে
কারনে অকারনে
তোমার চোখের দিকে দৃষ্টি চলে যায় ।
কে তুমি ! দেখিনি তো আগে ।
কেন আস বারে বার ,
সবার অলক্ষে
আমার প্রতিটি কোষে আগুন ছড়াও ।
এত গুলি বছরের এত গুলি রাত ,
কেটে গেছে শুদ্ধতায় স্নান করে করে ।
দেবতার চরণতলে করে প্রনিপাত ।
আজ কেন ঘোমটায় নাচ !
কেন প্রাণ আনচান ,
কেন মন বলে –
বৃথা আমার জীবন ।
আমার নিজের ছায়া
তোমাতে দেখেছি ,
তুমি আমার আধার ।
ছোটো ছোট ঢেউ যেন
সাগরের গায় –
আমি তোমাতে হারাব আজ
শেষ শুদ্ধতায় ।
No comments:
Post a Comment