সন্ধ্যা রায়ের দুটি কবিতা--
কবিতা
কবিতা, আমি তোমায় ভালোবাসি,
তুমি কাঁদাও আমায়--
কখন বুকে যন্ত্রণা হয় তোমায় ভেবে--
তুমি কবির কাছে হাস্যময়ী, লাস্যময়ী
স্নেহময়ী, রহস্যময়ী
ঝংকারিণী, প্রস্ফুটিতা।
তুমি পার না আমার কাছে থাকতে,
কবিতা, আমি তোমায় ভালোবাসি
তুমি ছেড়ে যেওনা আমায়।
তুমি আমার স্বপ্নে আসো, গন্ধে আসো, বর্ণে আসো,
তুমি আমার প্রেমে আসো, মনে আসো।
আমার আকাশ বাতাস তোমায় নিয়ে
তবে কেন কষ্ট দাও আমায় ?
তুমি যেন ছেড়ে যেও না আমায়।।
রঙ
কেমন করে বুঝব বল দুনিয়ায় কে রঙ বদলায় !
রঙ মাখলে এই দুনিয়ার মানুষ চেনা দায়।
নীল আকাশে রামধনু রঙ ছড়িয়ে আছে।
দূর নিলিমায় দেখ সব রঙই তো মিশে আছে।
প্রভাত পাখি মিষ্টি রঙের, সুরে সুরে গান গেয়ে যায়।
পাখিরা কিচিরমিচির গান ধরে ঐ রঙের ছোঁয়ায়।
সকাল হলেই সূর্য কেমন রঙ মেখে নেয়।
সন্ধে হতেই সে রঙ ভরে তারায় তারায়।
চাঁদনি রাতে মেঘের সাথে ও রঙ হবে সাদা কালো।
দিনের বেলা অগ্নিশিখায় দাবানলে আগুন জ্বালো।
তুমি হরেক রঙ মেখে নেও তোমার মনের মত।
এই রঙের দেশে রঙিন হয়ো তোমার ইচ্ছে যত।
No comments:
Post a Comment