রঙের কারসাজি
সীমা ব্যানার্জ্জী-রায়
ভালোলাগার আদরে আবার জেগে ওঠো
বসন্ত তুমি। রঙে রঙে স্পর্শ করো মন
হৃদয়ে হৃদয়ে শান্তির চুম্বন যেমন
:
সভ্যতা কি এগিয়ে গেছে দূরে?
না, অপরাগ রঙের চাদরে মুড়ে
দেখনাইপনায় মেতে উঠেছে?
:
মানুষের দুটো মন যেন গণ -আন্দোলন
ভাবে-অভাবে, রঙে-বেরঙে আত্মসমর্পণ
বিবর্ণ_রঙ কি অগ্রাহ্য সান্ত্বনা? না মনের সন্ত্রাস?
আমার ভাবনারা শুধু এক শূন্যে বসে আছে
আহা! রামধনুর রঙের মতন নীল নীলিমার কাছে
রঙের কারসাজি কি সত্যি আজীবন স্পর্শভারাতুর?
*************************
খুব ভালো
ReplyDeleteঅফুরান ধন্যবাদ।
Delete