বিকল্প / কৌস্তুভ
সত্যি কি সেভাবে কিছু চমকায়?
যদি চমকায়, তবে আলো কই?
কোনোখান থেকে কই আসে?
বিদ্যুতের বিকল্প কোথায়?
কে হতে পারে সেই দিব্য পাখির চোখ
যা দেখে পাগলগুলো আরো বেশি উৎফুল্ল হবে?
পরে কি সিন্ধু থেকে জেগে উঠবে কিছু?
কি জানি!
এত যে পালক ঝরছে, চমক বাহার
পাতা আর পাখিরা তো জানতে চাইবেই -
আলো কই?
সেরকম আলো কিংবা
বিকল্প…
No comments:
Post a Comment