------: নারী :------
মহুয়া বিশ্বাস
নারী মানে প্রথমেই আসে মা
স্নেহের নেই যে তুলনা।
নারী প্রেয়সী....নারী শ্রেয়সী
নারী কোমল কমলিনী।
নারী মানে অভয়াশক্তি
নারী মানে মাতৃভক্তি ;
নারী মানে স্নেহছায়াতল,
নারী মানে দৃঢ় মনোবল।
নারী মানে নয় বিদ্রুপ কটাক্ষ
নারী মানে সুবিশাল বটবৃক্ষ ।
নারী মানে মহাব্যাপ্তি.....
আছে অযাচিত প্রাপ্তি....!
নারী মানে কবিতার ছন্দ....
নারী মানে নয় তো মন্দ ।
নারী ফুলের মতই পবিত্র
কখনো হয় না কলুষিত...
নারী কবিতার প্রথম চরিত্র
নারী. মানে..কবির কবিত্ব ।
নারী জলের মত স্বচ্ছ....
ঢেউ- এর মতই শুভ্র ।
নারী মানে ধৈর্য্য, ক্ষমাশীল---
নারী মানে আনন্দ অনাবিল।
নারী মানে নয় অশ্লীলতা....
নারী মানে নয় উপেক্ষিতা
নারী মানে সুসম্মানে ভূষিতা।
নারী সুসন্তানের মাতা
নও তো লাঞ্ছিতা----
যুগে যুগে হও গর্বিতা।
নারী মানে দানব বিনাশিনী
ভয়ঙ্কর স্বরূপিনী।
নারী মানে প্রতিবাদী মুখ
নারী মানে মায়াভরা সুখ
নারী আনে আলোর বন্যা
নারী সবার মাঝে অনন্যা।
নারী মানে আন্তরিক...
ভালোবাসার প্রতীক।
নারী নয় ভোগ্যদ্রব্য...
নারী জ্বলন্ত এক চরিত্র।
নারী আলোর দিশারী
নয় তো অন্ধকার রাত্রি…
নারী জননী জন্মদাত্রী।।
This comment has been removed by the author.
ReplyDeleteবাহ্ অপূর্ব অপূর্ব। অনবদ্য লেখনী কবি।
ReplyDeleteVison khusi holam.osonkhya dhonnyobad janai.🙏
Delete