শেষ / সোমনাথ বেনিয়া
কেন দাঁড়িয়ে আছে
মাটি ভেঙে উঠে আসছে প্রশ্নচিহ্ন
ঘাসের গায়ে মেঠো ইঁদুরের আঁচড়, অভিমান
অবশ্য বাতাসের হলকা অনতিদূরে কবরের কথা বলে
কার প্রিয়তমা
সবার প্রিয়তমা তাজমহলের প্রিয় হতে চায়
ক্যালেন্ডারের শরীরে শুধু বসন্তকাল পড়ে থাকে
এই পরিবেশ মধুময়
তবে মুখের চারপাশে গনগনে আগুনের আঁচ কেন
ঘুমাতে পারোনি সে ঘুম, শেষ ...
No comments:
Post a Comment